Search
Bangladesh News

কাল রোববার সকাল ছয়টা থেকে রাত ১২টা পর্যন্ত ঢাকায় সব ধরনের মানববন্ধন, বিক্ষোভ সমাবেশ, গণ-অবস্থান, সভা ও মিছিল নিষিদ্ধ ঘোষণা করেছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)। সে সঙ্গে সব রকম ছড়ি বা লাঠি, বিস্ফোরকদ্রব্য ও আগ্নেয়াস্ত্র বহনের ওপরেও নিষেধাজ্ঞা জারি হয়েছে। ক্ষমতাসীন আওয়ামী লীগ ও বিরোধী দল বিএনপির পাল্টাপাল্টি কর্মসূচি থাকায় আজ শনিবার ঢাকা মহানগর পুলিশের কমিশনার বেনজীর আহমেদ এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ ঘোষণা দেন। কাল ঢাকায় বিএনপির গণমিছিলের কর্মসূচি রয়েছে। ওই মিছিলে চারদলীয় জোটও অংশ নেবে। এদিকে কাল বিকেলে বঙ্গবন্ধু এভিনিউয়ে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে...
রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে কর্মচারী নিয়োগকে কেন্দ্র করে জাতীয় পার্টির নেতা-কর্মী, হাসপাতালের চিকিত্সক-কর্মচারী ও পুলিশের মধ্যে ত্রিমুখী সংঘর্ষ হয়েছে। এতে রংপুর-১ আসনের সাংসদ হোসেন মকবুল শাহরিয়ার আসিফ ও সাত সাংবাদিকসহ ৩০ জন আহত হয়েছেন। প্রত্যক্ষদর্শী ও হাসপাতাল সূত্রে জানা যায়, হাসপাতাল কর্তৃপক্ষ সম্প্রতি ১৮১ জন তৃতীয় ও চতুর্থ শ্রেণীর কর্মচারী নিয়োগের সিদ্ধান্ত নেয়। জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদের ভাতিজা সাংসদ আসিফ নিয়োগে কোটা দাবি করে আসছিলেন। এ দাবিতে আজ সাংসদের নেতৃত্বে বেলা একটার দিকে ট্রাকে করে জাতীয় পার্টির নেতা-কর্মীরা হাসপাতাল...

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, আমরা গণতন্ত্রের জন্য আন্দোলন করি। আর তাদের চিন্তা সেনাবাহিনীকে দিয়ে অঘটন ঘটানো যায় কি না। আজ শনিবার গণভবনে লক্ষ্মীপুর জেলা আওয়ামী লীগের নেতা-কর্মীদের সঙ্গে দলের কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদের মতবিনিময় সভায় তিনি এ কথা বলেছেন। প্রধানমন্ত্রী বলেন, আমরা সরকার গঠনের পর থেকেই প্রধান বিরোধী দল বিএনপি শান্তিতে থাকতে দেবে না বলছে। সরকারকে সময় বেঁধে দিচ্ছে। তিনি ডিসেম্বরে সরকার পতন হবে বলে আগেই ঘোষণা দিয়েছেন। তাদের সেই ষড়যন্ত্র ধরা পরেছে। শেখ হাসিনা বলেন, বিএনপির নির্বাচন মানেই সন্ত্রাস, ভোট চুরি আর ভোট ডাকাতি। তিনি বলেন, ’৮৬ সালের...

শেখ হাসিনার সরকারকে উত্খাতের একটি চেষ্টা সেনাবাহিনী কর্তৃক ব্যর্থ করে দেওয়ার ঘটনার পরিপ্রেক্ষিতে বাংলাদেশের রাজনীতিকে ‘অশান্ত আবাস’ বলে আখ্যায়িত করেছে দ্য ইকোনমিস্ট। ‘বাংলাদেশের রাজনীতি: অশান্ত আবাস’ নামে আজ শনিবার ইকোনমিস্টের এক প্রতিবেদনে এ মন্তব্য করা হয়েছে। প্রতিবেদনে বলা হয়েছে, সেনাবাহিনী কর্তৃক ব্যর্থ করে দেওয়া অভ্যুত্থান প্রসঙ্গে বাংলাদেশের প্রধানমন্ত্রীর ঘনিষ্ঠ উপদেষ্টা গওহর রিজভী বলেছেন, ‘এটা অঙ্কুরেই বিনষ্ট করা হয়েছে।’ এই পরিকল্পনায় ১৬ জন জড়িত। কর্মরত মধ্যম পর্যায়ের হতাশাগ্রস্ত কর্মকর্তা ও অবসরপ্রাপ্ত কর্মকর্তাদের মধ্যে কেউ কেউ পলাতক ও...

কারাগারে চরম নির্যাতনের শিকার হচ্ছেন গাদ্দাফির সমর্থকেরা। মিসরাতার কারাগারে বন্দী বাসিন্দারা বিবিসি প্রতিবেদককে তাঁদের ওপর কারা কর্তৃপক্ষের অমানবিক নির্যাতনের অভিযোগ করেছেন। এ ব্যাপারে উদ্বেগ প্রকাশ করে লিবিয়ার সব কারাগারের ওপর পূর্ণ নিয়ন্ত্রণ প্রতিষ্ঠার জন্য অন্তর্বর্তীকালীন সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন জাতিসংঘের মানবাধিকার বিভাগের প্রধান নাভি পিল্লাই। তবে শহরের সামরিক পরিষদের প্রধান এই অভিযোগ অস্বীকার করেছেন। বন্দীরা অভিযোগ করেছেন, তাঁদেরকে নির্মমভাবে প্রহার, চাবুকের কশাঘাত এমনকি কখনো কখনো বৈদ্যুতিক শক দেওয়া হয়। নাভি পিল্লাইকে উদ্ধৃত করে...