দিনাজপুরে সড়ক দুর্ঘটনায় ৩ জন নিহত

দিনাজপুর-ফুলবাড়ী মহাসড়কের আমবাড়ীহাট এলাকায় এক সড়ক দুর্ঘটনায় তিনজন নিহত ও ১৫ জন আহত হয়েছে। আজ সোমবার সকাল সাড়ে নয়টার দিকে এ দুর্ঘটনা ঘটে। তবে তাত্ক্ষণিকভাবে নিহতদের পরিচয় পাওয়া যায়নি। পার্বতীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শওকত আলী জানান, দুর্ঘটনাকবলিত ‘মুর্শিদ পরিবহন’ নামের বাসটি দিনাজপুরের ঘোড়াঘাট উপজেলা থেকে দিনাজপুরে যাচ্ছিল। কিন্তু পথে ওই স্থানে একটি ট্রাককে সাইড দিতে গিয়ে বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে একটি গাছের সঙ্গে সজোরে ধাক্কা খায়। আহতদের ফুলবাড়ী, দিনাজপুরসহ বিভিন্ন হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। পাঁচজনের অবস্থা আশঙ্কাজনক।

দরপতন চলছেই, প্রতিবাদ করতে গিয়ে আটক ১০

দরপতন চলছেই দেশের পুঁজিবাজারে। আজ সোমবার প্রধান বাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) সাধারণ মূল্যসূচক প্রায় ৬ শতাংশ পতন হয়েছে। আর চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সার্বিক মূল্যসূচক কমেছে ৫.০১ শতাংশ। এ নিয়ে টানা চার দিন দরপতনের ঘটনা ঘটল পুঁজিবাজারে। অব্যাহত দরপতনের প্রতিবাদে আজ বিনিয়োগকারীরা ডিএসইর সামনে বিক্ষোভ করতে গেলে পুলিশ সেখান থেকে অন্তত ১০ জনকে আটক করে। প্রত্যক্ষদর্শীরা জানান, গত তিন দিনের ধারাবাহিকতায় আজও বড় ধরনের দরপতনের মধ্য দিয়ে লেনদেন চললে বেলা দেড়টার দিকে বিনিয়োগকারীরা ডিএসইর সামনে বিক্ষোভ শুরু করেন। এ সময় সেখান থেকে বাংলাদেশ পুঁজিবাজার...

স্কুলছাত্রী সিদরাতুলের পরিবারকে কেন ক্ষতিপূরণ নয়?

ঢাকা শহরে কার্যকর ট্রাফিক ব্যবস্থাপনা নিশ্চিত করার নির্দেশ কেন দেওয়া হবে না, তা জানতে চেয়ে রুল জারি করেছেন হাইকোর্ট। একই সঙ্গে সড়ক দুর্ঘটনায় নিহত মনিপুর স্কুলের দ্বিতীয় শ্রেণীর ছাত্রী সিদরাতুলের পরিবারকে কেন ক্ষতিপূরণের নির্দেশ দেওয়া হবে না, তা-ও রুলে জানতে চাওয়া হয়েছে। এ ছাড়া দুর্ঘটনার বিষয়ে ব্যাখ্যা জানাতে মিল্ক ভিটার চেয়ারম্যানকে ১৪ ফেব্রুয়ারি আদালতে হাজির হতে বলা হয়েছে। আজ সোমবার বিচারপতি এ এইচ এম শামসুদ্দিন চৌধুরী ও বিচারপতি জাহাঙ্গীর হোসেনের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এক রিটের প্রাথমিক শুনানির পর এই রুল জারি করেন। আগামী দুই সপ্তাহের মধ্যে...

বিনিয়োগকারীদের মুক্তি চাইল চট্টগ্রামের ইনভেস্টরস ফোরাম

রাজধানী ঢাকায় আটক বিনিয়োগকারীদের মুক্তির দাবি জানিয়েছেন চট্টগ্রামের বিনিয়োগকারীদের সংগঠন ইনভেস্টরস ফোরাম অব চিটাগাংয়ের নেতারা। নইলে কাল (মঙ্গলবার) থেকে চট্টগ্রামে বৃহত্তর আন্দোলনের কর্মসূচির ঘোষণা দেওয়া হবে। ফোরামের আহ্বায়ক আছলাম মোরশেদ ও যুগ্ম আহ্বায়ক এম এ কাদের আজ সোমবার এক যুক্ত বিবৃতিতে এই দাবি জানান। বিবৃতিতে বলা হয়, ‘পুলিশ অন্যায়ভাবে বিনিয়োগকারীদের আটক ও সাংবাদিকদের সঙ্গে দুর্ব্যবহার করেছে। আমরা এ ঘটনার তীব্র প্রতিবাদ জানাচ্ছি। এর সঙ্গে জড়িতদের শাস্তি এবং বিনিয়োগকারীদের মুক্তি দাবি করছি। নয়তো কাল (মঙ্গলবার) থেকে আমরা চট্টগ্রামে আন্দোলনের...

বাংলাদেশের সঙ্গে সম্পর্ক ফিরিয়ে আনুন

সময় কম থাকলেও বাংলাদেশের সঙ্গে পশ্চিমবঙ্গের সম্পর্ক নতুন করে শুরু করার সুযোগ এখনো আছে। ভারতের দৈনিক দ্য ইন্ডিয়ান এক্সপ্রেসের সম্পাদকীয়তে আজ সোমবার পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রতি এই আহ্বান জানানো হয়। সম্পাদকীয়তে বলা হয়, তিস্তা চুক্তি থেকে শেষ মুহূর্তে মমতা সরে যাওয়ায় পশ্চিমবঙ্গের সঙ্গে বাংলাদেশের সম্পর্কে ভাটা পড়ে। যদিও মমতার সরকার বিষয়টি মানতে নারাজ। পত্রিকাটি বলেছে, বাংলাদেশের সঙ্গে তিস্তা চুক্তিতে মমতা রাজি না হওয়ায় ভারত চমত্কার একটি সুযোগ হাতছাড়া করেছে। শুধু শেখ হাসিনার জন্য নয়, ভারতের স্বার্থেও ওই চুক্তির গুরুত্ব অপরিসীম।...

টাকা আদায়ের অভিযোগে পুলিশসহ গ্রেপ্তার ৭

ব্যবসায়ীকে আটকে টাকা আদায়ের অভিযোগে পুলিশের তিন সদস্যসহ সাতজনকে একটি মাইক্রোবাসসহ গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। তাঁদের মধ্যে ছয়জনকে ২ ফেব্রুয়ারি রাতে এবং একজনকে গতকাল রোববার রাতে গ্রেপ্তার করা হয়। ঢাকা মহানগর পুলিশের অতিরিক্ত উপকমিশনার (জনসংযোগ) মাসুদুর রহমান গ্রেপ্তার হওয়া ব্যক্তিদের পরিচয় জানিয়েছেন। তাঁরা হলেন কাফরুল থানার সহকারী উপপরিদর্শক (এএসআই) রবিউল আলম, কনস্টেবল নিয়ামত আলী, অবসরপ্রাপ্ত সেনাসদস্য জাহিদুল ইসলাম, পুলিশের সোর্স পরিচয়দানকারী রুহুল আমিন, আবদুল হাই ওরফে মিঠু ও জামাল হোসেন। এরপর গতকাল রাতে গ্রেপ্তার হন উপপরিদর্শক...

পশ্চিমবঙ্গে বনধ-হরতাল চলবে না: মমতা

উন্নয়নের স্বার্থে পশ্চিমবঙ্গে আর কোনো বনধ, হরতাল সড়ক অবরোধ বা রেল রোকো আন্দোলন চলবে না। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ফের এই ঘোষণা দিয়ে বলেছেন, এবার কাজ করতে হবে। অচল বাংলাকে সচল করতে হবে। বনধ অনেক হয়েছে, আর নয়। গত শনিবার হাওড়ার দুটি শিল্পকারখানার ভিত্তিপ্রস্তর স্থাপন করে মমতা বলেন, ‘৩৪ বছরে এই রাজ্যে বাম সরকার যা করতে পারেনি, আমি তা পাঁচ বছরে করে দেখিয়ে দেব।’ মমতা গত বছরের বিধানসভা নির্বাচনের আগ থেকে বনধ, হরতাল, সড়ক অবরোধ ইত্যাদি কর্মসূচি থেকে সরে এসেছেন। তিনি বলেন, বনধ, হরতাল উন্নয়ন ব্যাহত করে—জনগণের ভোগান্তি বাড়ায়। তাই উন্নয়নের স্বার্থে এই রাজ্যে আর...

Road crashes in five dists kill 11

Eleven people including two of a family were killed in separate road accidents in Dinajpur, Sirajganj, Chittagong, Comilla and Pabna on Monday.

Rajuk frees part of Gulshan lake

The Rajdhani Unnyan Kartripakhya evicted several hundred people living in shanties built up on Gulshan-Banani Lake along the boundary wall of Water Development Board.

BNP forms body to probe opposition men’s killing

BNP has formed `Citizen Investigation Committee’ to probe the killing of five activists of the party and Jamaat-e-Islami in Chandpur, Laxmipur and Rajshahi during January 29-30.
  • Search