Search
Bangladesh News
চারদলীয় জোটের ১২ মার্চের মহাসমাবেশ সফল করতে সারা দেশ থেকেই লোক আনার প্রস্তুতি নিচ্ছে বিএনপি। এ জন্য গঠিত ৪৫টি সমন্বয় কমিটি কাজ শুরু করেছে। পাশাপাশি প্রতিটি জেলা কমিটিকে কর্মিসভা করার নির্দেশ দেওয়া হয়েছে। বিএনপির পাশাপাশি চারদলীয় জোটের শরিক জামায়াতে ইসলামীও এই কর্মসূচিতে শক্তি প্রদর্শনের প্রস্তুতি নিচ্ছে। ‘১২ মার্চের মহাসমাবেশ বাস্তবায়ন কমিটি’ নামে জামায়াত ১১ সদস্যের একটি কমিটি গঠন করে কার্যক্রম শুরু করেছে বলে দলটির একাধিক সূত্র থেকে জানা গেছে। বিএনপির সূত্রগুলো জানায়, ১২ মার্চ আওয়ামী লীগের পাল্টা কর্মসূচি বা ক্ষমতাসীন দলটির পক্ষ থেকে কোনো প্রকার বাধা...
আগামী ১২ মার্চ বিরোধী দলের মহাসমাবেশের সরাসরি পাল্টা কর্মসূচি না দিয়ে রাজধানীর পাড়া-মহল্লায় অবস্থান নেবে আওয়ামী লীগ। ওই দিন নগরের ওয়ার্ডে ওয়ার্ডে সতর্ক অবস্থান নিতে দলের নেতা-কর্মীদের বলা হয়েছে। আওয়ামী লীগের নেতাদের দাবি, মহাসমাবেশ ঘিরে বিএনপির নেতৃত্বাধীন চারদলীয় জোটের নেতা-কর্মীরা যাতে বিশৃঙ্খলা সৃষ্টি করতে না পারেন, সে জন্য এ সিদ্ধান্ত হয়েছে। ক্ষমতাসীন দলটির ঢাকা মহানগর শাখার দায়িত্বশীল এক নেতা প্রথম আলোকে বলেন, ১২ মার্চ মহানগর আওয়ামী লীগের কোনো বিক্ষোভ মিছিল বা সমাবেশ কর্মসূচি দেওয়ার সম্ভাবনা নেই। তবে ওই দিন নগরের ওয়ার্ডে ওয়ার্ডে ও পাড়া-মহল্লায়...

ঢাকার দুই সিটি করপোরেশনে সুষ্ঠু নির্বাচন করাই হবে নতুন নির্বাচন কমিশনের (ইসি) প্রথম পরীক্ষা। একজন নির্বাচন কমিশনার প্রথম আলোকে বলেন, এ ক্ষেত্রে তাঁদের চেষ্টা থাকবে সে রকম পরিবেশ সৃষ্টি করা, যাতে বিএনপি নির্বাচনে আসে। ইসি গঠনের পর প্রধান বিরোধী দল বিএনপি বলেছে, এ নিয়োগ অসাংবিধানিক। তাই বিএনপি এই কমিশনের অধীনে কোনো নির্বাচনে যাবে না। তবে বিএনপির নাম প্রকাশে অনিচ্ছুক একাধিক নেতা জানান, ডিসিসি নির্বাচনকে কেন্দ্র করে ইসি ও সরকারের সঙ্গে দর-কষাকষির কৌশল নেবেন তাঁরা। ইলেকট্রনিক ভোটিং মেশিন (ইভিএম) ব্যবহার না করার শর্তে বিএনপি নির্বাচনে অংশ নিতে আগ্রহ দেখাতে পারে।...

ভোলার চরফ্যাশন উপজেলার আলীগাঁও গ্রামের অবসরপ্রাপ্ত স্কুলশিক্ষক আবদুস শহীদ (৯৯)। বছর দুয়েক আগে চোখে ছানি পড়ে তাঁর। ধীরে ধীরে প্রায় দৃষ্টিহীন হয়ে পড়েন তিনি। টাকাপয়সাও নেই যে অস্ত্রোপচার করাবেন। এমন অসহায় পরিস্থিতিতে তাঁকে কে যেন জানালেন একটি হাসপাতালের কথা, সেখানে বিনা পয়সায় চিকিৎসা হয়। একদিন সেই হাসপাতালে গিয়ে সম্পূর্ণ বিনা খরচে চোখের অস্ত্রোপচার করালেন আবদুস শহীদ। এখন তাঁর চোখ ভালো হয়ে গেছে। দেখতে পাচ্ছেন সবকিছু। অনুভূতি জানতে চাইলে কিছু বলার আগেই হু হু করে কেঁদে ফেলেন। শুধু আবদুস শহীদই নন, গত ২৫ ডিসেম্বর তাঁর মতো আরও ৩৯ জনের চোখে বিনা পয়সায় অস্ত্রোপচার...