Search
Bangladesh News

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ছাত্রলীগ ও ইসলামী ছাত্রশিবিরের মধ্যে সংঘর্ষের সময় পুলিশের কর্তব্যকাজে বাধা দেওয়ার অভিযোগে একটি মামলা হয়েছে। এ মামলায় শিবিরের বিশ্ববিদ্যালয় শাখার সাধারণ সম্পাদক, সাংগঠনিক সম্পাদকসহ ১২ জনকে গ্রেপ্তার দেখানো হয়েছে। আজ বৃহস্পতিবার সকালে হাটহাজারি থানার উপপরিদর্শক (এসআই) সেন্টু মিয়া বাদী হয়ে মামলাটি করেন। গ্রেপ্তার হওয়া ১২ জনকে গতকাল সংঘর্ষের পর আটক করা হয়েছিল। মামলায় ছাত্র শিবিরের ১২ জন নেতা-কর্মীর নাম উল্লেখসহ অজ্ঞাত বেশ কয়েকজনকে আসামি করা হয়েছে। এদিকে আজ সকাল থেকে বিশ্ববিদ্যালয়ের ছাত্রীরা হল ছাড়তে শুরু করেছেন। তাঁদের জন্য...

ঢাকা শেয়ারবাজারে (ডিএসই) আজ বৃহস্পতিবার লেনদেনের শুরুতে সূচকের নিম্নমুখী প্রবণতা লক্ষ করা গেলেও দুই ঘণ্টা শেষে ডিএসইতে লেনদেন হওয়া প্রায় সব প্রতিষ্ঠানের শেয়ারের দাম বেড়েছে। পাশাপাশি বেড়েছে সূচকও। ডিএসইর ওয়েবসাইট সূত্রে জানা যায়, আজ বেলা একটার দিকে ডিএসইর সাধারণ মূল্যসূচক ১০১ পয়েন্ট বেড়ে ৩৯১১ পয়েন্টে দাঁড়িয়েছে। দিনের প্রথম দুই ঘণ্টা পর্যন্ত ডিএসইতে মোট ২৪৬টি প্রতিষ্ঠানের শেয়ার ও মিউচুয়াল ফান্ডের লেনদেন হয়েছে। এর মধ্যে ২৩০টি প্রতিষ্ঠানেরই দাম বেড়েছে। কমেছে ১৪টির আর অপরিবর্তিত রয়েছে দুটি প্রতিষ্ঠানের শেয়ারের দাম। বেলা একটা পর্যন্ত ডিএসইতে ১০১ কোটি...

নতুন নির্বাচন কমিশনকে (ইসি) স্বাগত জানিয়েছে জাতীয় পার্টি। আজ বৃহস্পতিবার সকালে দলের এক যৌথ সভায় প্রধান অতিথির বক্তব্যে দলের চেয়ারম্যান এইচ এম এরশাদ বলেন, বিএনপি ছাড়া বর্তমান নির্বাচন কমিশনকে দেশের সব মানুষ স্বাগত জানিয়েছে। জাতীয় পার্টি আগেই ঘোষণা দিয়েছিল নির্বাচন কমিশন যাঁদের নিয়েই গঠিত হোক না কেন, দলটি তাঁদের স্বাগত জানাবে। জাতীয় পার্টির বনানীর কার্যালয়ে ফেনী নদীর পানির ন্যায্য হিস্যার দাবিতে আগামী ৪ মার্চ অনুষ্ঠেয় লংমার্চ কর্মসূচি উপলক্ষে এ যৌথসভার আয়োজন করা হয়। এতে দলের মহাসচিব এ বি এম রুহুল আমিন হাওলাদারসহ জাতীয় পার্টির কেন্দ্রীয় সভাপতিমণ্ডলীর সদস্য...