Search
Bangladesh News

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ছাত্রলীগ ও ইসলামী ছাত্রশিবিরের সংঘর্ষের সময় পুলিশের কাজে বাধা দেওয়ার অভিযোগে আজ বৃহস্পতিবার সকালে করা একটি মামলায় ১২ জনকে গ্রেপ্তার দেখানো হয়েছে। গতকাল সংঘর্ষের পর তাঁদেরকে আটক করা হয়। গ্রেপ্তারকৃতদের মধ্যে শিবিরের বিশ্ববিদ্যালয় শাখার সাধারণ সম্পাদক ও সাংগঠনিক সম্পাদক আছেন। সকালে হাটহাজারি থানার উপপরিদর্শক (এসআই) সেন্টু মিয়া বাদী হয়ে মামলাটি করেন। মামলায় ছাত্র শিবিরের ১২ নেতা-কর্মীর নাম উল্লেখসহ অজ্ঞাত বেশ কয়েকজনকে আসামি করা হয়েছে। এদিকে, আজ সকাল থেকে বিশ্ববিদ্যালয়ের ছাত্রীরা হল ছাড়তে শুরু করেছেন। তাঁদের জন্য বিশেষ বাস ও...

ঢাকা শেয়ারবাজারে (ডিএসই) আজ বৃহস্পতিবার দিন শেষে সাধারণ মূল্যসূচক চার হাজার পয়েন্ট ছাড়িয়ে গেছে। সকালে লেনদেনের শুরুতে সূচকের নিম্নমুখী প্রবণতা লক্ষ করা গেলেও দিন শেষে ডিএসইতে লেনদেন হওয়া প্রায় সব প্রতিষ্ঠানের শেয়ারের দাম বেড়েছে। পাশাপাশি বেড়েছে সূচকও। ডিএসইর ওয়েবসাইট সূত্রে জানা যায়, আজ বেলা তিনটার দিকে ডিএসইর সাধারণ মূল্যসূচক ১৯০ পয়েন্ট বেড়ে ৪,০০০ পয়েন্টে দাঁড়িয়েছে। দিন শেষে ডিএসইতে মোট ২৫৯টি প্রতিষ্ঠানের শেয়ার ও মিউচুয়াল ফান্ডের লেনদেন হয়েছে। এর মধ্যে ২৪৯টি প্রতিষ্ঠানেরই দাম বেড়েছে, কমেছে আটটির আর অপরিবর্তিত রয়েছে দুটি প্রতিষ্ঠানের শেয়ারের দাম।...

মালদ্বীপের ‘ক্ষমতাচ্যুত’ প্রেসিডেন্ট মোহাম্মদ নাশিদ ও তাঁর সরকারের সাবেক প্রতিরক্ষামন্ত্রীর বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়েছে। নাশিদের মালদ্বীপ ডেমোক্রেটিক পার্টির (এমডিপি) এক কর্মকর্তা বার্তা সংস্থা রয়টার্সকে এ কথা জানিয়েছেন। এদিকে টাইমস অব ইন্ডিয়ার এক খবরে বলা হয়েছে, প্রেসিডেন্ট নাশিদের পরিবার দেশ ছেড়ে পালিয়ে শ্রীলঙ্কায় আশ্রয় প্রার্থনা করেছে। এমডিপির কর্মকর্তা আদম মানিক বলেন, ‘নাশিদ ও তাঁর প্রতিরক্ষামন্ত্রীর বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়েছে।’ তবে কোন অভিযোগে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়েছে, তা পরিষ্কার নয়। দেশটির পুলিশ ও...

সরকারি কর্মকর্তা-কর্মচারীর বিরুদ্ধে দুর্নীতির মামলা বা অভিযোগপত্র দিতে হলে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের পূর্বানুমতি লাগবে না। প্রস্তাবিত দুর্নীতি দমন কমিশন (সংশোধন) আইনে এ বিষয়টি অন্তর্ভুক্ত করা হবে। আজ বৃহস্পতিবার আইন মন্ত্রণালয়ে প্রস্তাবিত আইনটি নিয়ে মন্ত্রণালয় এবং দুদকের শীর্ষস্থানীয় কর্মকর্তাদের মধ্যে অনুষ্ঠিত বৈঠকে এ সিদ্ধান্ত হয়। আইনমন্ত্রী শফিক আহমেদ সাংবাদিকদের এ কথা জানিয়েছেন। প্রস্তাবিত আইনটি এখন সংসদীয় স্থায়ী কমিটিতে আছে। আইনটিতে বলা হয়েছে, সরকারি কর্মকর্তা-কর্মচারীর বিরুদ্ধে দুর্নীতির মামলা বা অভিযোগপত্র দিতে হলে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের...
সুনামগঞ্জের জামালগঞ্জ উপজেলায় সুরমা নদীতে আজ সকালে নৌকাডুবির ঘটনা ঘটেছে। এতে সাতজন যাত্রী নিখোঁজ রয়েছে বলে প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে পুলিশ জানিয়েছে। নৌকাটি উদ্ধারের কাজ চলছে। পুলিশ জানিয়েছে, উপজেলার সাচনাবাজার থেকে একটি যাত্রীবাহী ইঞ্জিনচালিত নৌকা আজ ভোররাতে কিশোরগঞ্জের ইটনা উপজেলার উদ্দেশে ছেড়ে যায়। সকাল ছয়টার দিকে নৌকাটি উপজেলার ফেনারবাঁক ইউনিয়নের রামপুর গ্রামের পাশে গেলে বিপরীত দিক থেকে আসা আরেকটি নৌকা সেটিকে ধাক্কা দেয়। এতে সুরমা নদীর মাঝখানে ১৬ জন যাত্রী নিয়ে নৌকাটি ডুবে যায়। এরপর নয়জন যাত্রী সাঁতরে তীরে ওঠেন। সাতজন যাত্রী নিখোঁজ রয়েছেন।...