Search
Bangladesh News

নতুন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী রকিব উদ্দিন আহমদ ও তিনজন নির্বাচন কমিশনার শপথ নিয়েছেন। আজ বৃহস্পতিবার সুপ্রিম কোর্টের জাজেস লাউঞ্জে বিকেল সাড়ে চারটা থেকে পৌনে পাঁচটা পর্যন্ত তাঁরা পর্যায়ক্রমে শপথ নেন। প্রধান বিচারপতি মো. মোজাম্মেল হোসেন কমিশনারদের শপথবাক্য পাঠ করান। দায়িত্বশীল একাধিক সূত্র জানায়, নির্বাচন কমিশনার মো. শাহনেওয়াজ পরে শপথ নেবেন। সাবেক সচিব কাজী রকিব উদ্দিন আহমদকে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে। এ ছাড়া চার নির্বাচন কমিশনার হিসেবে নিয়োগ পেয়েছেন সাবেক অতিরিক্ত সচিব মোহাম্মদ আবু হাফিজ, সাবেক যুগ্ম সচিব...

নতুন নির্বাচন কমিশন গঠন প্রসঙ্গে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, কোনো দল ক্ষমতাসীন অবস্থায় এত উদারভাবে নির্বাচন কমিশন গঠন বাংলাদেশের ইতিহাসে এর আগে হয়নি। রাষ্ট্রপতি রাজনৈতিক দলগুলোর সঙ্গে মতবিনিময় করেছেন। তাদের মতামতের ভিত্তিতে তিনি অনুসন্ধান কমিটি গঠন করে ওই কমিটির সুপারিশের আলোকে রাষ্ট্রপতি নতুন নির্বাচন কমিশন গঠন করেছেন। আজ বৃহস্পতিবার গণভবনে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সঙ্গে চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগ ও তৃণমূল নেতাদের সহযোগী সংগঠনের নেতারা বৈঠক করেন। বৈঠকে প্রধানমন্ত্রী এসব কথা বলেন। বিরোধীদলীয় নেতা খালেদা জিয়ার উদ্দেশে...

প্রধান বিরোধী দল বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া বলেছেন, এই নির্বাচন কমিশন আমরা মানি না। এর বিরুদ্ধে আন্দোলন চলবে। আজ বৃহস্পতিবার জাতীয় প্রেসক্লাবে বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের (বিএফইউজে) এক অনুষ্ঠানে খালেদা জিয়া এসব কথা বলেছেন। খালেদা জিয়া বলেন, আওয়ামী লীগ লগি-বৈঠা নিয়ে যে রকম নৃশংস আন্দোলন করেছে আমাদের আন্দোলন সে রকম হবে না। তিনি বলেন, আমরা শান্তিপূর্ণ আন্দোলনের মাধ্যমে ঊনসত্তরে যে রকম গণ-অভ্যুত্থান হয়েছিল, সে রকম একটি গণ-অভ্যুত্থান ঘটাব। খালেদা জিয়া আরও বলেন, এই সরকার সম্পর্কে মানুষের মনে আতঙ্ক কাজ করছে। কুকুর কামড়ালে যেমন জলাতঙ্ক হয়, এই সরকারের...