Cabinet approves new body to run BRT

The cabinet on Monday approved a proposal to constitute a new body for managing Bus Rapid Transit (BRT) from Shahjalal International Airport to Gazipur for reducing Dhaka's traffic congestion.

Pakistan seal England whitewash

England slumped to a 71-run defeat in the third Test in Dubai to suffer a series whitewash by Pakistan for the first time.

2 shot, mugged off Tk 23 lakh

Muggers looted Tk 23 lakh by shooting two businessmen at the capital’s Elephant Road on Monday soon after they came out of a bank after drawing the money.

এমএলএম স্বপ্ন বিক্রি করছে: বাণিজ্যমন্ত্রী

বাণিজ্যমন্ত্রী জি এম কাদের বলেছেন, মাল্টি লেভেল মার্কেটিং (এমএলএম) কোম্পানিগুলো মানুষের কাছে স্বপ্ন বিক্রি করছে। প্রতারণার আশ্রয় নিয়ে স্বপ্ন দেখিয়ে অনেক ক্ষেত্রে অনেককে নিঃস্ব করছে। আজ সোমবার জাতীয় সংসদে প্রশ্নোত্তর পর্বে এক সম্পূরক প্রশ্নের জবাবে মন্ত্রী জি এম কাদের এ কথা বলেন। তিনি জানান, এ ধরনের প্রায় ৬৯টি প্রতিষ্ঠানের নিবন্ধন রয়েছে। এ প্রতিষ্ঠানগুলো প্রতারণার অভিযোগ পাওয়ার পর নতুন করে নিবন্ধন স্থগিত রাখা হয়েছে। তিনি জানান, প্রচলিত আইনেই তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া সম্ভব। সব মন্ত্রণালয়ের সঙ্গে আলোচনা করে কী ধরনের আইনি পদক্ষেপ নেওয়া যায়, তা খতিয়ে...

ব্যাংক থেকে বের হতেই গুলি, ২৩ লাখ টাকা ছিনতাই

রাজধানীর এলিফ্যান্ট রোডে এনসিসি ব্যাংকের নিচে দুজনকে গুলি করে ২৩ লাখ ১২ হাজার টাকা ছিনিয়ে নিয়েছে দুর্বৃত্তরা। আজ সোমবার বিকেল তিনটার দিকে এ ঘটনা ঘটে। গুলিবিদ্ধ চিক অ্যান্ড ফিড লিমিটেড নামের প্রতিষ্ঠানের পরিচালক গোলাম মোস্তাফা ও প্রকৌশলী শাহিনুল আলম জানান, তাঁরা দুজন এবং তাঁদের আরেক কর্মী আমজাদ আলী ওরফে রাসেল এনসিসি ব্যাংক থেকে টাকা তুলে নিচে নামেন। এ সময় কয়েকজন সন্ত্রাসী তাঁদের দুজনকে গুলি করে টাকা ছিনিয়ে পালিয়ে যায়। পরে তাঁদের গাড়ির চালক তাঁদেরকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসেন। নিউমার্কেট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোস্তাফিজুর রহমান বলেন,...

নৃত্যশিল্পী ধর্ষণ চেষ্টার অভিযোগ মিথ্যা, দাবি ছাত্রলীগ নেতার

সাতক্ষীরায় আলোচিত নৃত্যশিল্পী ধর্ষণ চেষ্টা মামলার অভিযোগপত্রভুক্ত আসামি ও সাতক্ষীরা জেলা ছাত্রলীগের বিলুপ্ত কমিটির সভাপতি শেখ জুয়েল হাসান নিজেকে নির্দোষ দাবি করেছেন। আজ সোমবার খুলনা প্রেসক্লাবে এক সংবাদ সম্মেলনে তিনি এ দাবি করেন। লিখিত বক্তব্যে নিজেকে নির্দোষ দাবি করে শেখ জুয়েল হাসান বলেন, ‘গত ৪ জানুয়ারি ছাত্রলীগের ৬৪তম প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠানে ছাত্রলীগ নামধারী কিছু দুষ্কৃতকারী গোলযোগ করে। ওই অনুষ্ঠানকে ঘিরে দলীয়ভাবে অভ্যন্তরীণ কোন্দলের সূত্র ধরে আমার রাজনৈতিক ভাবমূর্তি নষ্ট করতে একটি মহলের ইঙ্গিতে ওই চক্রটি জোর করে খুলনার নৃত্যশিল্পীকে দিয়ে...

যুক্তরাষ্ট্রের নিরাপত্তা গুরুত্বপূর্ণ, ইসরায়েলেরও: ওবামা

মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা গতকাল রোববার জানিয়েছেন, ইরানে হামলার বিষয়ে ইসরায়েল কোনো সিদ্ধান্ত নিয়েছে বলে তিনি মনে করেন না। এনবিসি টেলিভিশনকে দেওয়া এক সাক্ষাত্কারে তিনি এ কথা জানিয়েছেন। ওবামা বলেন, ‘ইরানের পরমাণু স্থাপনায় হামলার বিষয়ে ইসরায়েল সিদ্ধান্ত নিয়েছে বলে আমি মনে করি না।’ ওবামা বলেন, ‘যুক্তরাষ্ট্রের নিরাপত্তা আমার কাছে সবচেয়ে গুরুত্বপূর্ণ। তবে ইসরায়েলের নিরাপত্তাও গুরুত্বপূর্ণ। আমরা নিশ্চিত করে বলতে পারি, আমরা একসঙ্গে কাজ করছি। আমরা কূটনৈতিকভাবে সংকট সমাধান করার চেষ্টা করছি।’ ওবামা বলেন, ‘আমি খুব পরিষ্কারভাবে বলছি, ইরানকে পরমাণু অস্ত্র...

জ্বালানির দামের প্রভাব মূল্যস্ফীতিতে

জানুয়ারি মাসে মাসওয়ারি হিসাবে মূল্যস্ফীতি বেড়ে ১১ দশমিক ৫৯ পয়েন্টে পৌঁছেছে। আজ সোমবার বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো (বিবিএস) আয়োজিত সংবাদ সম্মেলনে এ তথ্য জানানো হয়েছে। গত ডিসেম্বর মাসে এই হার ছিল ১০ দশমিক ৬৩ শতাংশ। ডিসেম্বর মাসে জ্বালানি তেলের দাম বাড়ার কারণে দ্রব্যমূল্যের দাম বেড়েছে, যা মূল্যস্ফীতির হার বাড়িয়েছে বলে মনে করছে বিবিএস। গত জানুয়ারি মাসে খাদ্যপণ্যে মূল্যস্ফীতি ছিল ১০ দশমিক ৯০ শতাংশ। আর খাদ্য-বহির্ভূত পণ্যে এই হার ১৩ দশমিক ১৬ শতাংশ। গত ১১ মাস (মার্চ-জানুয়ারি) ধরে সামগ্রিক মূল্যস্ফীতি দুই অঙ্কের ঘরে রয়েছে। এর মধ্যে গত সেপ্টেম্বর মাসে গত এক দশকের...

সীমান্তে কালভার্ট নির্মাণ করবে না বিএসএফ

অনুমতি ছাড়া আখাউড়া স্থলবন্দর সীমান্তের শূন্য রেখার খালের ওপর কালভার্ট নির্মাণ করবে না ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। আজ সোমবার বিজিবি ও বিএসএফের উচ্চপর্যায়ের বৈঠক শেষে এ সিদ্ধান্ত জানানো হয়। এদিকে এ বৈঠকের ফলে আখাউড়া স্থলবন্দর দিয়ে সকাল নয়টা থেকে সাড়ে ১১টা পর্যন্ত আমদানি-রপ্তানি বন্ধ ছিল। উত্তর-পূর্ব ভারতের রাজ্য ত্রিপুরার আগরতলা স্থলবন্দর বিএসএফ ক্যাম্পে সকাল ১০টা থেকে বেলা দুইটা পর্যন্ত এই বৈঠক চলে। বৈঠকে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) পক্ষে কুমিল্লা সেক্টরের উপ-অধিনায়ক লে. কর্নেল রবিউল আলম ও ত্রিপুরা বিএসএফের ডিআইজি (বর্ডার) বি এস রাওয়াত...

সুন্দরবনের কয়েকটি গ্রামে বাঘ-আতঙ্ক

সুন্দরবনের কাছে গোলাখালি গ্রামে আবার বাঘ হানা দিয়েছে। বাঘের হাত থেকে দুজন গ্রামবাসী বেঁচে গেলেও ওই গ্রাম ও আশপাশের সাত-আটটি গ্রামের মানুষ চরম আতঙ্কের মধ্যে দিন কাটাচ্ছে। জানা গেছে, বন বিভাগ অথবা টাইগার রেসপনস টিমের সদস্যদের চোখ ফাঁকি দিয়ে এর মধ্যেই বাঘ কয়েকটি ছাগল ধরে নিয়ে গেছে। বাঘের উপদ্রবে রাতে অনেকেই প্রাকৃতিক কাজ সারছেন ঘরে। দিনেও চলাচল করতে হচ্ছে সাবধানে। অনেকেই ভাবছেন গ্রাম ছেড়ে দেওয়ার কথা। এ অবস্থায় বন বিভাগের পক্ষ থেকে গোলখালি গ্রামসংলগ্ন সুন্দরবনের দুই কিলোমিটার এলাকায় তারের কাঁটার বেড়া দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। পশ্চিম সুন্দরবন-সংলগ্ন...

  • Search